বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ঝালকাঠিতে অবৈধ ইট পাঁজার ইট ধ্বংস, ৩ লাখ টাকা জরিমানা

দুলাল সাহা, ঝালকাঠি
জানুয়ারি ১১, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা ইটের একটি পাঁজা নষ্ট করেছেন। এ সময় পরিবেশ আইন লঙ্ঘন করে ইট পোড়ানোর দায়ে এক ব্যক্তিতে ৩ লাখ টাকা জরিমানা অনাদেয় ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
শনিবার  (১১ জানুয়ারি) দুপুরে  উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন কেটিসি ব্রিকস নামের ইট পাঁজায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মো. নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত জানায়, কেটিসি ব্রিকস নামের একটি ইটের পাঁজায় অভিযান চালিয়ে ইটভাটার ম্যানেজার লোকমান হাওলাদারকে তিন লাখ টাকা জরিমানা অনাদেয় তিন মাসের জেল দেওয়া হয়। পরে ইটগুলো ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয়।
ইউএনও মো.নজরুল ইসলাম বলেন, লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা স্থাপন বা চলমান রাখার সুযোগ নেই। লাইসেন্স ছাড়া ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।