বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

কিরগিজস্তানে পড়াশোনার জন্য যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা এখন থেকে আর কুরিয়ারের কাজ করতে পারবে না। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা বলেছে, যেসব শিক্ষার্থী পড়াশোনার জন্য বিশকেকে এসেছে তাদের শুধুমাত্র এতেই মনযোগ দেওয়া উচিত। স্থানীয় সংবাদমাধ্যম কুরসিভ মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নুরবেক আবদিয়েভ বলেছেন, “রাজধানী বিশকেকে যেসব বাংলাদেশি পড়াশোনার জন্য এসেছে তাদের কুরিয়ার হিসেবে কাজ করা উচিত নয়। আমরা তাদের জরিমানা করেছি, কুরিয়ারের কাজে ব্যবহৃত স্কুটার জব্দ করা হয়েছে। তারা ট্রাফিক আইন ভঙ্গ করেছে। যারা এখানে পড়াশোনার জন্য এসেছে তাদের পড়াশোনায় মনযোগ দেওয়া উচিত।”

তবে যেসব প্রবাসী শ্রমিক ভিসা নিয়ে এসেছে তাদের ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ কিরগিজস্তানে অনেক বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনার জন্য যান। সেখানকার বিশ্ববিদ্যালয়ের খরচ মেটানোর জন্য অনেকেই বিভিন্ন কাজ করে থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।