বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বইমেলায় প্যাভিলিয়ন-স্টল বরাদ্দে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৬, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

অমর একুশে বইমেলায় ১২টি প্রকাশনীর জন্য পরিসর বাড়ানো হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৫ পরিচালনা কমিটির চতুর্থ সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, অন্যপ্রকাশ ও আগামী প্রকাশনীর প্যাভিলিয়ন ২০ ফুট বাই ২০ ফুট থেকে বাড়িয়ে ২৪ ফুট বাই ২৪ ফুট করা হচ্ছে। কাকলী প্রকাশনী, পাঠক সমাবেশ, পুথিনিলয়, সময় প্রকাশন ও নালন্দাকে ৪ ইউনিটের পরিবর্তে ২০ ফুট বাই ২০ ফুটের প্যাভিলিয়ন দেওয়া হচ্ছে। শব্দশৈলীও ৩ ইউনিট থেকে এখন ২০ ফুট বাই ২০ ফুট প্যাভিলিয়ন পাচ্ছে। এ ছাড়া জিনিয়াস পাবলিকেশন্স, জনতা প্রকাশ (শিশু), ময়ূরপঙ্খী (শিশু) আগের নির্ধারিত ২ ইউনিট থেকে এখন ৩ ইউনিট পাচ্ছে। বাবুইয়ের (শিশু) জন্য আরেক ইউনিট বাড়িয়ে ২ ইউনিট বরাদ্দ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বইমেলা পরিচালনা কমিটির সভাপতি ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

সম্প্রতি বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির পক্ষ থেকে কালো তালিকাভুক্ত করার দাবিতে তৈরি করা ১৮টি প্রকাশনীর মধ্যে ১২টির জন্য পরিসর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো। এসব প্রকাশনীকে তালিকাভুক্ত করার পাশাপাশি মেলায় আজীবনের জন্য অংশগ্রহণ নিষিদ্ধ করা এবং মেলায় প্রকাশনীগুলোকে প্যাভিলিয়ন বরাদ্দ না করে ইউনিট দেওয়ার দাবি জানিয়েছিল সৃজনশীল প্রকাশকদের নিয়ে গঠিত তিনটি সংগঠন। প্রকাশনীগুলোকে আগের বছরগুলোর তুলনায় স্থান কমিয়ে এবারের মেলায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল।

গত ৯ জানুয়ারি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, অন্যপ্রকাশ, আগামীসহ তিনটি প্রকাশনা প্রতিষ্ঠানের প্যাভিলিয়নের আকার ছোট করার সিদ্ধান্ত হয়েছিল। এরপর পরিচালনা কমিটির এই সিদ্ধান্তকে ‘অন্যায় এবং অবিচার’ উল্লেখ করে ‘সুবিচার প্রত্যাশী প্রকাশকবৃন্দ’ নামের একটি প্ল্যাটফর্ম থেকে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সঙ্গে সাক্ষাৎ করে বেশ কিছু দাবি লিখিত আকারে দিয়েছিল।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।