বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গাজায় যুদ্ধবিরতি ইসরাইলের বড় পরাজয়: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে ইহুদিবাদী শাসনব্যবস্থার (ইসরাইলের) ‘বড় ধরনের পরাজয়’ বলে আখ্যা দিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে এমন মন্তব্য করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

গাজায় ১৫ মাস ধরে চলা সহিংসতার পর যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে হামাস ও ইসরাইল।  এই চুক্তি আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেছেন, ইসরাইলের পার্লামেন্টে অনুমোদন পাওয়ার পর এই চুক্তিটি আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

যুদ্ধবিরতি চুক্তি নিয়ে প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, ‘যুদ্ধের সমাপ্তি  এবং ইহুদিবাদী শাসনব্যবস্থার (ইসরাইল) ওপর যুদ্ধবিরতি আরোপ ফিলিস্তিনের জন্য একটি স্পষ্ট এবং অসাধারণ বিজয় এবং ইহুদিবাদী শাসনব্যবস্থার জন্য একটি বৃহত্তর পরাজয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘প্রতিরোধী বাহিনী এখনো জীবিত, সমৃদ্ধ ও শক্তিশালী।  তারা  আল-আকসা মসজিদ এবং জেরুজালেমকে মুক্ত করার প্রতিশ্রুতিতে গভীর বিশ্বাস রাখে। ’

এছাড়া ইসরাইলের যেকোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে সতর্ক করে ‘নতুন যুদ্ধ এবং অপরাধ’ মোকাবিলার জন্য প্রস্তুত বজায় রাখারও কথা বলেছে বিপ্লবী গার্ড।

এদিকে, এক এক্স (সাবেক টুইটার) পোস্টে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী এবং ইরান-সমর্থিত ‘প্রতিরোধ অক্ষ’ ইসরাইলকে ‘পিছু হটতে’ বাধ্য করতে সফল হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।