বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

তুরস্কের প্রেসিডেন্ট প্রার্থী হলেন ইমামোগলু

Main Admin
মার্চ ২৫, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি কারাগারে পাঠানো ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনীত করেছে দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)। দলের মুখপাত্র এ কথা জানিয়েছেন। আগামী ২০২৮ সালে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।রবিবার সিএইচপি একটি প্রাথমিক নির্বাচনের আয়োজন করে যেখানে একমাত্র প্রার্থী ছিলেন ইমামোগলু। এই নির্বাচনে প্রায় দেড় কোটি মানুষ কারাবন্দি এই মেয়রকে ভোট দিয়েছেন।

দলটি সোমবার ঘোষণা করেছে যে, আনুমানিক ১ কোটি ৩০ লাখ নির্দলীয় সদস্য ইমামোগলুকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তাদের আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে সমর্থন করেছেন।এর আগে বুধবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের শীর্ষ প্রতিদ্বন্দ্বী ইমামোগলুকে দুর্নীতির অভিযোগে আটক করার পর থেকে ব্যাপক বিক্ষোভ শুরু হয় তুরস্কে। এই সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন শহরে রাস্তায় নামেন হাজার হাজার বিক্ষোভকারী।রবিবার তাকে আনুষ্ঠানিকভাবে কারাদণ্ড দেওয়া হয়েছে, যা রাজনৈতিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে।অনেক শহরে রাস্তায় সমাবেশ করার উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শান্তিপূর্ণ সরকার বিরোধী বিক্ষোভ করেন তুরস্কের মানুষ।

এর আগে ইমামোগলুর ওপর আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেয় প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)। আদালতের সিদ্ধান্তকে তারা রাজনৈতিক ও অগণতান্ত্রিক বলে অভিহিত করে। তবে তুরস্ক সরকারের দাবি, ইমামোগলুর বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত নয় ও আদালত স্বাধীনভাবে তাদের কাজ করছেন। সূত্র: আল-জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।