বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বায়ুদূষণ: ১২ সীসা ব্যাটারি কারখানা বন্ধ পরিবেশ অধিদফতরের

Main Admin
মার্চ ২৯, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

বায়ুদূষণের অপরাধে রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এবং সাভারের আমিনবাজার এলাকায় ১২টি সীসা ব্যাটারি কারখানা পরিবেশ অধিদফতর বন্ধ করে দিয়েছে। পরিবেশ অধিদফতর ও যাত্রাবাড়ী থানা পুলিশের যৌথ অভিযানে ২৮ মার্চ দিবাগত রাতে কোনাবাড়ির দুটি কারখানা সিলগালাসহ ছয়টি কারখানা বন্ধ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) সকালে পরিবেশ অধিদফতর থেকে গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সকল কারখানায় অবৈধভাবে ব্যাটারি ভেঙে এবং আগুনে গলিয়ে পরিবেশ দূষণ করা হচ্ছিল। এ থেকে সৃষ্ট দূষণের কারণে স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। অভিযানকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা কারখানার অবস্থান চিহ্নিত করতে সহায়তা এবং গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেন।

অন্যদিকে, সাভারের আমিনবাজার এলাকায় অবৈধভাবে সীসা পোড়ানোর ছয়টি ভাট্টি (চুল্লিসহ) গুঁড়িয়ে দেওয়া হয়। এ অভিযানে পুলিশ ও র‍্যাব সহযোগিতা করে। অভিযানে অভিযোগকারী পরিবেশ অধিদফতরের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

অভিযানের সময় পরিবেশ অধিদফতর স্থানীয়দের সচেতন হতে এবং ভবিষ্যতে এ ধরনের দূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানায়। কোথাও এমন অবৈধ কারখানা চালুর তথ্য পাওয়া গেলে পরিবেশ অধিদফতরকে অবহিত করার অনুরোধ করা হয়।

বায়ুদূষণকারী সকল প্রকার কারখানা ও কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।