বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পিএস-৫-এ সরাসরি অ্যাপল পে ব্যবহারের সুবিধা

Main Admin
মে ১৩, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

জাপানি প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান সনি তাদের প্লে স্টেশন-৫ (পিএস-৫) কনসোলে অ্যাপল পে ব্যবহারের সরাসরি সুবিধা যুক্ত করেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ ম্যাক-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এখন থেকে পিএস-৫ ব্যবহারকারীরা প্লে-স্টেশন স্টোর থেকে গেম কেনার সময় সরাসরি অ্যাপল পে ব্যবহার করে লেনদেন সম্পন্ন করতে পারবেন।

আগে পিএস-৫ ব্যবহারকারীদের অ্যাপল পে ব্যবহার করে গেম কিনতে হলে কনসোলের ব্রাউজার অথবা আইওএস অপারেটিং সিস্টেম প্লে-স্টেশন অ্যাপ ব্যবহার করতে হতো। তবে নতুন আপডেটে গেম কেনার সময় ব্যবহারকারীদের একটি কিউআর কোড দেখানো হবে। আইফোন বা আইপ্যাড ব্যবহারকারীরা সেই কোড স্ক্যান করে সহজে তাদের অ্যাপল পে অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

এটি পিএস-৫ ব্যবহারকারীদের জন্য ‘কোয়ালিটি অব লাইফ’ আপগ্রেড, যার ফলে এর ব্যবহারকারীদের জন্য কেনাকাটা আরও সহজ ও দ্রুত হবে। কারণ, বেশির ভাগ ব্যবহারকারীর প্লে স্টেশন অ্যাকাউন্টে ইতোমধ্যে ক্রেডিট কার্ড যুক্ত রয়েছে। তবে অ্যাপল কার্ড ব্যবহারকারীরা পিএস-৫ গেম কেনার ক্ষেত্রে অ্যাপল পে ব্যবহারের মাধ্যমে ২ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা সহজে নিতে পারবেন।

এই নতুন ফিচারের মাধ্যমে পেপালের পাশাপাশি অ্যাপল পে এখন একটি বিকল্প পেমেন্ট পদ্ধতি হিসেবে যুক্ত হলো। আইওএস ১৮ আপডেটের মাধ্যমে পিএস-৫-এ অ্যাপল পে ব্যবহারের সুবিধাটি সম্ভব হয়েছে। এই আপডেটের ফলে ব্যবহারকারীরা ক্রোম এবং ফায়ারফক্সের মতো তৃতীয় পক্ষের ব্রাউজারেও একটি বিশেষ কিউআর-কোডের মাধ্যমে বিভিন্ন জিনিস কিনতে পারবেন।

নাইন টু ফাইভ ম্যাক-এর তথ্যানুযায়ী, এই পরিবর্তন অন্যান্য ব্রাউজার এবং ডিভাইসেও অ্যাপল পে ব্যবহারের সুযোগ আরও সম্প্রসারিত করবে। এমনকি ভবিষ্যতে প্লে স্টেশন-৪-এর সফটওয়্যার আপডেটের মাধ্যমেও এই সুবিধা যুক্ত করার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। সূত্র: এনগ্যাজেট

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।