বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জানালা দিয়ে টাকা ফেলে গোপন করার চেষ্টা, উদ্ধার হলো কোটি কোটি রুপি

Main Admin
জুন ১, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ভারতের ওড়িশায় দুর্নীতি দমন বিভাগের অভিযানে এক প্রধান প্রকৌশলীর বাসা থেকে উদ্ধার হয়েছে প্রায় ২.১ কোটি রুপি। অভিযুক্ত বৈকুণ্ঠ নাথ শরণগী ওড়িশা সরকারের গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রধান প্রকৌশলী পদে কর্মরত।

রাজস্বের তুলনায় অতিরিক্ত সম্পদের অভিযোগে ওড়িশা ভিজিল্যান্স বিভাগের সাতটি স্থানে একযোগে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ভুবনেশ্বরের দুমদুমা এলাকার ফ্ল্যাট থেকে ৫০০ রুপির বান্ডিল জানালা দিয়ে ছুঁড়ে ফেলেন অভিযুক্ত কর্মকর্তা, এমনটাই জানিয়েছেন কর্মকর্তারা।

তল্লাশি অভিযানে অংশ নেয় আটজন ডিএসপি, ১২ জন পরিদর্শক ও ছয়জন এএসআই। আদালতের অনুমতিতে পরিচালিত এই অভিযানে ভুবনেশ্বর, আঙ্গুল ও পুরীর বিভিন্ন স্থানে অবস্থিত ফ্ল্যাট ও বাড়ি তল্লাশি করা হয়।

অভিযানে উদ্ধার হওয়া টাকার মধ্যে ১ কোটি রুপি পাওয়া গেছে ভুবনেশ্বরের ফ্ল্যাট থেকে এবং আরও ১.১ কোটি উদ্ধার হয়েছে আঙ্গুলের বাড়ি থেকে। টাকা গণনার জন্য কারেন্সি কাউন্টিং মেশিন ব্যবহার করেছে ভিজিল্যান্স কর্মকর্তারা।

তদন্ত চলমান রয়েছে, এবং আরও তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে ওড়িশা ভিজিল্যান্স বিভাগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।