বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

অবশেষে আইপ্যাডে হোয়াটসঅ্যাপ

Main Admin
জুন ২, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বছরের পর বছর ব্যবহারকারীদের অনুরোধের পর অবশেষে আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপ চালু করেছে মেটা। এখন থেকে অ্যাপলের ট্যাবলেটেও ফোনের মতো মেসেজ পাঠানো ও তা গ্রহণ করা যাবে এবং গ্রুপ চ্যাটিংয়ে অংশ নেওয়া যাবে।

মেটা জানিয়েছে, আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপই ছিল সবচেয়ে বেশি চাওয়া ফিচারের মধ্যে একটি। এটি এখন বেশির ভাগ আইপ্যাডের জন্য অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। এর আগে হোয়াটসঅ্যাপ শুধু একটি ডিভাইসেই ব্যবহার করা যেত এবং ওয়েব সংস্করণটিও ফোনের এক্সটেনশন ছিল। এজন্য ফোন চালু ও ইন্টারনেটে সংযোগ থাকা লাগত।

তবে ২০২০ সালে একাধিক ডিভাইসে ব্যবহারের সুবিধা চালু করে হোয়াটসঅ্যাপ। তখন থেকে ট্যাবলেট অ্যাপে আসতে পারে বলে অনেকে ধারণা করেন। আপাতত আইপ্যাডে হোয়াটসঅ্যাপটি ফোন ভার্সনের মতো একই রকমের ফিচারই দিচ্ছে, শুধু আলাদা করে বড় স্ক্রিনে ব্যবহারের সুবিধা পাবেন ব্যবহারকারীরা, এর বেশি কিছু নয়। মেটা বলেছে, আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপ আনার বিষয়টি কেবল ‘শুরু’। তবে ভবিষ্যতে নতুন ফিচার আসবে কি না তা জানায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।