বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কতটা ক্ষতি হয়েছে জানালেন ট্রাম্প

Main Admin
জুন ২৩, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ক্ষয়ক্ষতি নিয়ে দেশটির ‘গোপন প্রচেষ্টা’ ব্যর্থ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, স্যাটেলাইট ইমেজ অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে স্মরণীয় ক্ষতি হয়েছে। তার ভাষায়, এই ক্ষয়ক্ষতির মাত্রাকে ধ্বংস বলাই যথার্থ হবে।

তিনি আরও জানান, ‘ভূগর্ভস্থ অংশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এটা একদম বুলসআই!!!’ অর্থাৎ চোখে না দেখা গেলেও, আঘাত ঠিক লক্ষ্যবস্তুতে লেগেছে এবং কাঙ্ক্ষিত ফল দিয়েছে বলে দাবি করেন তিনি

আল জাজিরার খবরে বলা হয়, ইরান এখনো আনুষ্ঠানিকভাবে হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করেনি। তবে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, কড়া নিরাপত্তায় ঘেরা ফরদো পারমাণবিক স্থাপনাতে ক্ষতির চিহ্ন স্পষ্ট। ছবিতে দেখা যায়, বাংকার বাস্টার বোমার আঘাতে মাটিতে দুটি গর্ত সৃষ্টি হয়েছে। পাশাপাশি, একটি বিমান প্রতিরক্ষা সাইট আংশিক ধ্বংসপ্রাপ্ত, যা মূল চুল্লিকে সুরক্ষা দেওয়ার জন্য নির্মিত হয়েছিল।

এদিকে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ফরদো স্থাপনাটির ভূগর্ভস্থ অংশে ঠিক কতটা ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

বিশ্লেষকরা বলছেন, ফরদোর মতো স্থাপনাগুলো ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক প্রকল্প। এসব স্থাপনায় ক্ষয়ক্ষতির মাত্রা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।