পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

২০ বছর পর রায়, জামালপুরে শিশু ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ১২, ২০২৫ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় গোলাম মোস্তফা ও আইজুর হোসেন নামে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। তবে আসামিরা পলাতক রয়েছেন।বুধবার (১০ সেপ্টেম্বের) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক বলেন, গত ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকায় ১১ বছর বয়সী মেয়ে শিশু তার নিজ বাড়ি থেকে নানা বাড়িতে খাবার নিয়ে যাওয়ার সময় একই এলাকার গোলাম মোস্তফার সহযোগীতায় আইজুর হোসেন ওই শিশুটিকে ধর্ষণ করেন। ঘটনার চারদিন পর নির্যাতনের শিকার শিশুর চাচা লালু সেখ বাদী হয়ে ওই দুজনকে আসামি করে আদালতে মামলা করেন।

পরে গত ২০০৪ সালের ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ৭ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহন ও দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বিশ বছর পর রায় ঘোষণা করেন আদালত। রায়ে অভিয্ক্তু আসামি আইজুর হোসেন ও গোলাম মোস্তফাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আইজুর হোসেনকে এক লাখ ও গোলাম মোস্তফাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি অ্যাডভোকেট মো. ফজলুল হক, তবে আসামি পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়ায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।