পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ভোজ্যতেল আমদানির খরচ বাড়াল এনবিআর

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে এক শতাংশ উৎস কর বসাল অন্তর্বর্তী সরকার। এতদিন এ ক্ষেত্রে কোনো উৎস কর ছিল না। সোমবার রাতে এক প্রজ্ঞাপনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এতে বলা হয়, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন, ভ্যাট নিবন্ধিত ভোজ্যতেল পরিশোধন শিল্পের মাধ্যমে অপরিশোধিত ভোজ্যতেল আমদানি, সানফ্লাওয়ার বীজ ও তেল এবং ভুট্টার তেল আমদানিতে উৎস কর নির্ধারণের হার এক শতাংশ হবে।

এদিকে আন্তর্জাতিক বাজারে দাম কমায় আগস্টে দেশের বাজারে পাম তেলের দাম প্রতি লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা ঘোষণা করে সরকার। এর আগে পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারিত ছিল। তবে সয়াবিন তেলের দাম আগের মতোই ১৮৯ টাকা (এক লিটার বোতল) অপরিবর্তিত রয়েছে।

গত ১৫ এপ্রিল সয়াবিন ও পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। সে সময় প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের দাম ঠিক করা হয় ১৮৯ টাকায়। এর আগে গত ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলের সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয়েছিল ১৭৫ টাকা। এর এক দিন পর ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সয়াবিন তেলের আমদানি পর্যায়ে আগাম কর প্রত্যাহার করা হয়।

একই সঙ্গে অপরিশোধিত পাম তেলের ক্ষেত্রেও এ সুবিধা দিয়েছে এনবিআর। ওই আদেশে বলা হয়েছে, অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেল আমদানির ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে; এ ক্ষেত্রে ৫ শতাংশ হারে আগাম কর ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।