বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মহানগর আদালতে পরিচ্ছন্নতা কার্যক্রম

Main Admin
অক্টোবর ৫, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রায় ১০০ পরিচ্ছন্নকর্মী অংশ নেন।শনিবার (৪ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের উদ্যোগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।কর্মীরা আদালত ভবন ও এর প্রাঙ্গণের আনাচে-কানাচে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পরিষ্কারের ফলে আদালত প্রাঙ্গণে অন্যরকম সৌন্দর্য ফুটে উঠেছে।এদিকে আদালত প্রাঙ্গণে আসা আইনজীবী, বিচারপ্রার্থী জনগণসহ দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। এজন্য দক্ষিণ সিটি করপোরেশন থেকে সরবরাহ করা হচ্ছে ৮০টি বিন।

ঢাকার অধস্তন আদালতগুলো সরকারি ছুটির দিন ব্যাতীত সবসময় থাকে জনাকীর্ণ। হাজার হাজার বিচারপ্রার্থী জনগণের পদচারণায় মুখর থাকে আদালতগুলো। বিপুলসংখ্যক মানুষের পদচারণার ফলে আদালত প্রাঙ্গণে নানা ময়লা-আবর্জনা পড়ে থাকে। অনেকে ধূমপান করে অবশিষ্টাংশ যেখানে-সেখানে ফেলে রাখে। ফলে আদালত প্রাঙ্গণ তার স্বাভাবিক সৌন্দর্য হারায়।পুরান ঢাকার অধিবাসী ফরিদ হোসেন বলেন, আদালত প্রাঙ্গণে সবসময় ময়লা পড়ে থাকত। কাগজের ঠোঙ্গা, সিগারেটের অবশিষ্টাংশসহ নানা কিছু। আজকে পরিষ্কারের ফলে ভিন্নরূপ পেল। প্রাঙ্গণটা অনেক ঝকঝকে লাগছে।

এদিকে সম্প্রতি ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয় জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. সাব্বির ফয়েজকে। দায়িত্ব নিয়েই তিনি তার অধীনে থাকা আদালতগুলোর বিচার কার্যে গতিশীলতা আনয়নে নানা দিকনির্দেশনা দেন। পাশাপাশি আদালতের পরিবেশ যাতে ভালো থাকে সে ব্যাপারে নানা উদ্যোগ নেন। এ উদ্যোগের অংশ হিসেবে যোগাযোগ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে। সিটি করপোরেশন কর্তৃপক্ষ ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।