পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

৩ দশক পর সালমান শাহ’র মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ

Md Abu Bakar Siddique
অক্টোবর ২১, ২০২৫ ৯:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

প্রায় তিন দশক আগে বাংলাদেশের সিনেমার অভিনেতা সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে হত্যা মামলা দায়েরের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। মামলাটি তদন্ত করার জন্য ঢাকার রমনা থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে।সালমান শাহ এর মৃত্যুর ২৯ বছর পর তার মা নীলা চৌধুরীর করা রিভিশন আবেদন মঞ্জুর করে আজ সোমবার এই নির্দেশ দিয়েছেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটন এলাকার ভাড়া বাসায় থেকে চিত্রনায়ক সালমান শাহ’র মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর তার বাবা কমর উদ্দিন বাদী হয়ে ঢাকার রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। পরের বছর তিনি মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করলেও সেটি আর আমলে নেওয়া হয়নি।

১৯৯৭ সালের তেসরা নভেম্বর দাখিল করা সিআইডি’র তদন্ত প্রতিবেদনে সালমান শাহ’র মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।