পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

তেঁতুলিয়ায় হোটেল বুকিং করতে পারবেন অনলাইনে

Md Abu Bakar Siddique
অক্টোবর ২১, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

দেশের অন্যতম পর্যটন সম্ভাবনাময় জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিন দিন বাড়ছে পর্যটক ও ভ্রমণপিপাসুদের পদচারণা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই সীমান্ত উপজেলা এখন পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য। সমতলের চা বাগান, বাংলাবান্ধা জিরোপয়েন্ট এবং নির্মল আকাশে ভেসে থাকা কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে প্রতি দিনই  ভিড় জমাচ্ছেন পর্যটকরা।তবে দীর্ঘদিন ধরেই তেঁতুলিয়া ভ্রমণে আসা পর্যটকদের বড় একটি সমস্যা ছিল রাত্রিযাপন ও আবাসন সংকট। পর্যাপ্ত হোটেল-রিসোর্ট না থাকা, অনলাইনে তথ্য না পাওয়া এবং স্থানীয় যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অনেকেই ভোগান্তিতে পড়তেন। কিন্তু এবার এই দুশ্চিন্তা কাটাতে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন নিয়েছে ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ।

পর্যটকরা এখন থেকে ঘরে বসেই অনলাইনে পছন্দের হোটেল বুক করতে পারবেন। এমন সুযোগ করে দেওয়া হয়েছে নতুন একটি সরকারি ওয়েবসাইটে: https://tetuliahotels.gov.bd

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পাইলটিং  হিসেবে তৈরি এই ওয়েবসাইটের মাধ্যমে তেঁতুলিয়ার সব আবাসিক হোটেল, রিসোর্ট এবং কমিউনিটি ট্যুরিজম প্রতিষ্ঠানের তথ্য পাওয়া যাবে।তেঁতুলিয়া উপজেলার সব আবাসিক হোটেল মালিক, পরিচালক ও তত্ত্বাবধানকারীরা এই ওয়েবসাইটে অন্তর্ভূক্তির জন্য আগামী ২২ অক্টোবরের মধ্যে ওয়েবসাইটের ‘হোটেল রেজিস্ট্রেশন’ মেন্যুতে প্রবেশ করে নিজেদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।ঢাকা থেকে আসা পর্যটক সিফাত হাসান বলেন, তেঁতুলিয়া ঘুরতে আসার আগে হোটেল খোঁজা নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়তে হয়। এবার অনলাইনে বুক করতে পারলে সময় ও ঝামেলা দুটোই কমবে।

একই অভিজ্ঞতার কথা জানালেন পর্যটক সালমা আক্তার। তিনি বলেন, আমরা সাধারণত পরিবার নিয়ে আসি। আগে আবাসনের অনিশ্চয়তায় শেষ মুহূর্তে দুশ্চিন্তা হতো। এখন অনলাইন ব্যবস্থায় আসা যেন আরও স্বস্তির। আমরা আশা করি এই এলাকার পর্যটন আরও এগিয়ে যাবে তার জন্য সংশ্লিষ্টরা এমন উদ্যােগ নেবেন। এদিকে স্থানীয় পর্যটন সংগঠন নর্থবাংলা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের পরিচালক এম মোবারক হোসাইন বলেন, উপজেলা প্রশাসনের এই মহতী উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। এতদিন পর্যটকদের রাত্রিযাপনের জন্য বেশ কষ্ট করতে হতো। এখন অনলাইনে বুকিংয়ের সুযোগ থাকায় তাদের ভ্রমণ আরও সহজ হবে।

এই নতুন উদ্যোগ সম্পর্কে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু বলেন, তেঁতুলিয়া এখন দেশের অন্যতম পর্যটন আকর্ষণ। কিন্তু পর্যাপ্ত তথ্য ও আবাসন ব্যবস্থার ঘাটতির কারণে পর্যটকরা ভোগান্তিতে পড়তেন। এই অনলাইন হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম চালু হলে সেই সমস্যা অনেকটাই কমে যাবে। পর্যটকরা আগেই বুকিং দিতে পারবেন, আবার স্থানীয় ব্যবসায়ীরাও এতে উপকৃত হবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।