পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে কাজ করব – শিল্পপতি বাবুল (ছবি)

Md Abu Bakar Siddique
অক্টোবর ২১, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োণস সককনসনসসসযয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বন্দরে ব্যাপক গনসংযোগ করেছেন নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল। মঙ্গলবার (২১ অক্টোবর) বাদ আছর বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা কেল্লা জামে মসজিদে নামাজ আদায়ের পর গনসংযোগ শুরু করেন তিনি । পরে গনসংযোগটি বন্দরে ২০ নং ওয়ার্ড ঘুরে ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ বটতলা এসে শেষ হয়।

গনসংযোগ কালে বিএনপি মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী আবু জাফর আহমেদ বাবুল বলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির নিতীনিধারকরা নারায়নগঞ্জ ৫ আসনের উন্নয়নে ধানের শীষ প্রতিকে যাকে মনোনয়নপত্র দিবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে হয়ে কাজ করব। সে সাথে এ আসনে বিএনপি প্রার্থীকে বিপুল ভোট নির্বাচিত করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা হাবিবুর রহমান দুলালের সভাপতিত্বে
গনসংযোগ কালে ওই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ফখরুল ইসলাম মজনু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সানোয়ার হোসেন, তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারন সম্পাদক হাজী আব্দুর রাশেদ টিটু, ২৩ নং বিএনপি নেতা স্বজন, র্নিঝন, পলক, পাভেল, ২১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোরসালিন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মোজাহিদুল হক মামুন, ২০ নং বিএনপি নেতা জাব্বার পাঠান, ওয়ালিদ মুন্সি, এসাক ও শাহীন, ২০ নং ওয়ার্ড যুবদলের নেতা নাদিম মাহামুদ, শহিদুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড বিএনপি নেতা আকবর হোসেন,আক্তার হোসেন, আলম, ও মন্টি, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা হাজী জাকির হোসেন, সাঈদ, ফারুকুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।