বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জুলাই বিপ্লবের ভুয়া মামলা থেকে ৩৭২ জনের অব্যাহতি

Main Admin
অক্টোবর ২৭, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

জুলাই বিপ্লবের ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগকে এমন তথ্যে নিশ্চিত করেছে।

রাাষ্ট্রপক্ষ এই প্রতিবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জম দিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনে ভুয়া মামলায় প্রমাণ না পাওয়ায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আরও অনেক অভিযোগ জমা পড়েছে। সব যাচাই-বাছাই চলছে। তবে রিভার মামলার তদন্ত করছে ডিবি।

এতে আরও উল্লেখ করা হয়, এরইমধ্যে ১০৯ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন আদালতে পাঠিয়েছে পুলিশ। এর মধ্যে হবিগঞ্জ, জয়পুরহাট, মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় একজন করে, খুলনায় ২ জন, সিলেটে ৩৯ জন, ঢাকা মহানগরে (ডিএমপি) ১২ জন, ঢাকা জেলায় ২৫ জন এবং কুড়িগ্রামের ১৮ জন রয়েছেন।

এছাড়া অব্যাহতির প্রক্রিয়ায় রয়েছে আরও ২৫১ জন। তাদের মধ্যে ঢাকা জেলায় ৮৭ জন, ঢাকা মহানগরে ১১৮ জন, কুষ্টিয়ায় ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, চট্টগ্রাম ও মানিকগঞ্জে ২ জন, কক্সবাজারে ৫ জন, ঠাকুরগাঁওয়ে ৩ জন এবং কিশোরগঞ্জে এক জন। তবে এর বাইরেও ভুয়া মামলায় অব্যাহতি চেয়ে আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।

এদিন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আদালত তাকে জামিন না দিয়ে তিন মাস পর ফের তার মামলার জামিন শুনানির দিন ধার্য করেছেন।

গত বছরের ১৫ ডিসেম্বর রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেফতার হন তামান্না জেসমিন রিভা। পরদিন ১৬ ডিসেম্বর শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় ঢাকার মেট্টোপলিটর ম্যাজিস্ট্রেট মোস্তাজিুর রহমানের আদালত তার দু দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।