বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নিয়মিত খালি পেটে খেজুর খাওয়ার স্বাস্থ্য উপকারিতা

Main Admin
অক্টোবর ২৯, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

ড্রাই ফ্রুটের মধ্যে খেজুরকে স্বাস্থ্যসম্মত হিসেবে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে সকালে খালি পেটে খেজুর খাওয়ার মাধ্যমে শরীরের জন্য নানা উপকার পাওয়া যায়। প্রতিদিন ২-৩টি খেজুর খাওয়া যেতে পারে, তবে অতিরিক্ত পরিমাণে খাওয়া এড়িয়ে চলা উচিত।

খেজুর খাওয়ার সুবিধা:

  • হজম করা সহজ।
  • ন্যাচারাল সুইটনার হিসেবে ওটস বা কর্নফ্লেক্সে মিশিয়ে ব্যবহার করা যায়।

খেজুরের স্বাস্থ্য উপকারিতা:

  • খেজুরে প্রচুর ক্যালরি থাকে, যা শরীরে শক্তি যোগায়।
  • এতে থাকা পটাসিয়াম, ম্যাগনেসিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্ট হার্টের জন্য উপকারী। নিয়মিত খেজুর খেলে রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে।
  • হাড়ের গঠন মজবুত করতে ও হাড়ের ক্ষয় রোধ করতে সাহায্য করে।
  • ফাইবার সমৃদ্ধ খেজুর খিদে কমায় ও দীর্ঘক্ষণ পেট ভরে রাখে।
  • শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

ডায়েট বিশেষজ্ঞরা পরামর্শ দেন, খালি পেটে খেজুর খাওয়ার জন্য খেজুরকে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখা উত্তম। তবে দিনের মধ্যে ২-৩টির বেশি খেজুর খাওয়ার ক্ষেত্রে পেটে সমস্যা হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।