বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

অনলাইন জুয়া রোধে এমএফএস অপারেটরদের কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ

Main Admin
নভেম্বর ৪, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন জুয়া-সংক্রান্ত অবৈধ আর্থিক লেনদেন বন্ধ করতে দেশের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানগুলিকে জরুরি পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি ১৩টি এমএফএস অপারেটরকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে।

চিঠিতে বাংলাদেশ ব্যাংক সন্দেহজনক অ্যাকাউন্টগুলোর একটি তালিকা প্রস্তুত, টাস্কফোর্স গঠন এবং এআই-ভিত্তিক স্বয়ংক্রিয় মনিটরিং ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে। পাশাপাশি জুয়া-সংক্রান্ত অভিযোগ নিবন্ধনের জন্য একটি পাবলিক রিপোর্টিং পোর্টাল ও হেল্পলাইন খোলার ব্যবস্থাও করতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের মাধ্যমে দেশ থেকে বিপুল অর্থ পাচার হচ্ছে, যা আর্থিক খাতে অস্থিতিশীলতা তৈরি করতে পারে।

বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে কড়া অবস্থান নিয়েছে এবং সমস্যার গভীরতা ও সমাধান নিয়ে আলোচনা করতে আগামী ৬ নভেম্বর সাতটি এমএফএস অপারেটরের সঙ্গে বৈঠক করবে। বৈঠকে চলমান নিয়ন্ত্রণ, মনিটরিং ব্যবস্থার সক্ষমতা ও প্রয়োজনীয় সহায়তা বিষয়ে আলোচনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।