পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ডেঙ্গুতে নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

Md Abu Bakar Siddique
নভেম্বর ৮, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের শিক্ষার্থী মুসলেহ শাফী (২০২৩-২৪ সেশন) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।শুক্রবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।জানা গেছে, মুসলেহ শাফীর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চৌধুরীপাড়া কলেজ রোড এলাকায়। প্রায় দুই মাস ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। প্রথমে তার জন্ডিস ধরা পড়ে, পরবর্তীতে ডেঙ্গুতে আক্রান্ত হন। ক্যাম্পাসে তার একটি আতর ও বইয়ের দোকানও ছিল।

সহপাঠী ওয়াসিফ আসিফ বলেন, ‘শাফী ছিল পরিশ্রমী, মেধাবী ও মিশুক ছাত্র। প্রথমে তার জন্ডিস ধরা পড়ে, পরে ডেঙ্গুতে আক্রান্ত হয়।’

আইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশিকুর রহমান খান বলেন, ‘মুসলেহ একজন দায়িত্বশীল ও মেধাবী শিক্ষার্থী ছিল। তার মৃত্যু আমাদের জন্য এক বড় শূন্যতা। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল শোক প্রকাশ করে বলেন, ‘শাফীর মৃত্যু আমাদের জন্য এক গভীর দুঃসংবাদ। একজন মেধাবী, পরিশ্রমী ও বিনয়ী শিক্ষার্থীর এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।বিশ্ববিদ্যালয় প্রশাসন তার পরিবারের পাশে রয়েছে এবং এই কঠিন সময়ে পূর্ণ সহমর্মিতা জানাচ্ছে। আমরা প্রার্থনা করি, তার আত্মা শান্তি পাক এবং তার পরিবার এই শোক সামলে উঠতে পারে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।