https://waltonbd.com/refrigerator-freezer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

রকমারির চার ক্যাটাগরি বেস্টসেলার পুরস্কার

Main Admin
নভেম্বর ২৩, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে অনলাইন বই বিপণনে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রকমারি ডটকম ‘রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করেছে।

২০২৪ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে রকমারিতে সর্বোচ্চ বিক্রিত বইয়ের ভিত্তিতে ফিকশন, নন-ফিকশন, ধর্মীয় ও ক্যারিয়ার-একাডেমিক, এই চার ক্যাটগরিতে মোট ৫৬টি পুরস্কার প্রদান করা হয়।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রকমারির সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক জুবায়ের বিন আমিন, সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক এহতেশামস রাকিব, সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল আনাম এবং রকমারি ডটকমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ।

অনুষ্ঠানে ১৩০০ এর বেশি লেখক, পাঠক, প্রকাশক ও বই-শিল্পের কর্মীদের উপস্থিতিতে মিলনায়তন উৎসবমুখর হয়ে ওঠে। এছাড়া দেশের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রকাশক, সম্পাদক, লেখক এবং বই-শিল্প সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন।

সমাপনী বক্তব্যে রকমারি ডটকমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেন, ৫৬ হাজার বর্গমাইল জুড়ে বইয়ের বিস্তার ঘটানো ও মানুষের পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে রকমারি ভবিষ্যতেও কাজ করে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।