https://waltonbd.com/refrigerator-freezer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

দ্বন্দ্বে পাকিস্তান শ্রীলঙ্কায় সমুদ্র সহায়তা পাঠালো

Main Admin
ডিসেম্বর ৩, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

মানবিক সহায়তা হিসেবে সমুদ্রপথে শ্রীলঙ্কায় ২০০ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, ভারত বিমানপথে ত্রাণ পাঠাতে না দেওয়ায় সমুদ্রপথকেই বেছে নিতে হয়েছে তাদের। সাম্প্রতিক ঘূর্ণিঝড় ডিটওয়াহ’র প্রভাবে বন্যা ও ভূমিধসে চার শতাধিক মানুষের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটিকে সহায়তার অংশ হিসেবে এই ত্রাণ পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।ইসলামাবাদ বলছে, ভারতের কারণে বিমানপথে ত্রাণ পাঠাতে বাধার সৃষ্টি হয়। আকাশপথ ব্যবহারের অনুমতি না মেলায় ত্রাণবাহী বিশেষ বিমান ৬০ ঘণ্টার বেশি সময় আটকে থাকে। এ বিষয়ে নয়াদিল্লি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, পাকিস্তানের অভিযোগ ‘রাজনৈতিক প্রপাগান্ডা’।

গত মাসের শেষ দিকে ভয়াবহ ঘূর্ণিঝড় ডিটওয়াহ আঘাত হানার পর শ্রীলঙ্কাজুড়ে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। যা দেশটির সরকারকে জরুরি অবস্থা জারি করতে বাধ্য করে।দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা, যাতে অন্তত ৪১০ জন নিহত হয়েছেন ও নিখোঁজ রয়েছেন ৩৩৬ জন। হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন; সড়ক, অবকাঠামোতে ব্যাপক ক্ষতি হয়েছে।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিধ্বংসী ঘূর্ণিঝড় ডিটওয়াহতে ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কার সহায়তায় সমুদ্রপথে ২০০ টন মানবিক সহায়তা পাঠানো হয়েছে। এর মাধ্যমে শ্রীলঙ্কার জনগণের প্রতি সংহতিও জানানো হয়েছে।

পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলা কেন্দ্র করে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পাকিস্তান নৌবাহিনীর একটি জাহাজ শ্রীলঙ্কায় উদ্ধার তৎপরতায়ও অংশ নিচ্ছে।

সূত্র: আরব নিউজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।