https://waltonbd.com/refrigerator-freezer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

হাবিপ্রবিতে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

Main Admin
ডিসেম্বর ১৬, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যার নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এরপর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ভাইস-চ্যান্সেলরের বাণী পাঠ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। তারপর বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ ছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর সন্ধ্যা থেকে প্রশাসনিক ভবন, শহীদ মিনার, টিএসসি ও প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।