সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় পাঁচ দিন বাড়ানো হয়েছে।
শনিবার সন্ধ্যায় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো আহমেদ কবীর চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতি এবং শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে শাবিপ্রবির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় আগামী ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বর্ধিত করা হলো।
উল্লেখ্য, শাবিপ্রবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

