পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নিউ জার্সিতে হেলিকপ্টার সংঘর্ষে পাইলট নিহত

Md Abu Bakar Siddique
ডিসেম্বর ২৯, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আকাশে উড্ডয়নের সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (২৮ ডিসেম্বর) মিউনিসিপ্যাল ​​বিমানবন্দর এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানায়, সকালে হামোন্টন মিউনিসিপ্যাল বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় আকাশসীমায় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ জড়ায়। এতে হেলিকপ্টারগুলো মাঠে বিধ্বস্ত হয়, যার মধ্যে একটিতে আগুন ধরে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

হামোন্টন পুলিশের প্রধান কেভিন ফ্রিল জানান, দুর্ঘটনার পর একটি হেলিকপ্টার দ্রুত ঘূর্ণায়মান অবস্থায় মাটির দিকে আছড়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা একটি হেলিকপ্টারে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, আকাশে মুখোমুখি সংঘর্ষে পড়া হেলিকপ্টার দুটি ছিল এন্সট্রম এফ-২৮এ এবং এন্সট্রম ২৮০সি মডেলের। প্রতিটি হেলিকপ্টারে কেবল একজন করে পাইলট ছিলেন। সংঘর্ষের পর একজন পাইলট ঘটনাস্থলেই মারা যান, আর অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ প্রধান কেভিন ফ্রিল জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত শুরু করবে।

প্রায় ১৫ হাজার জনসংখ্যার শহর হামোন্টন নিউ জার্সির আটলান্টিক কাউন্টিতে অবস্থিত। এটি ফিলাডেলফিয়া শহর থেকে প্রায় ৩৫ মাইল দক্ষিণ-পূর্বে। কৃষিভিত্তিক ঐতিহ্যের জন্য পরিচিত এই শহরের কাছেই রয়েছে বিশাল বনাঞ্চল পাইনের ব্যারেন্স।

গত জানুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে একটি সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষে ৬৭ জন নিহত হয়। এফএএ’র তথ্যানুযায়ী, গত তিন বছরে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনার হার কমেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।