পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিশ্বব্যাংকের নামে ভুয়া ফেসবুক প্রতারণা সতর্কতা

Sun this Ja ham
জানুয়ারি ৮, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে সম্প্রতি বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। এ প্রেক্ষাপটে সাধারণ মানুষকে সতর্ক করেছে বিশ্বব্যাংক।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, বিশ্বব্যাংক কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ প্রদান করে না এবং ঋণ দেওয়ার নামে কারও কাছ থেকে কোনো ধরনের ফি গ্রহণ করে না। একই সঙ্গে সংস্থাটি কখনোই কোনো ব্যক্তির ব্যক্তিগত বা আর্থিক তথ্য জানতে চায় না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারকেরা বিশ্বব্যাংকের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক পেজ ও আইডি খুলে এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এসব প্রতারণামূলক কার্যকলাপে বিশ্বব্যাংকের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

বিশ্বব্যাংক জানিয়েছে, কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন বা সন্দেহজনক কোনো প্রস্তাব পান, তাহলে তাকে দ্রুত স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।

সংস্থাটির পক্ষ থেকে সবাইকে বিশ্বব্যাংকের নাম ব্যবহার করে পরিচালিত যেকোনো আর্থিক প্রস্তাবের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।