পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ক্রিকইনফোর প্রতিবেদন: ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যা জানা গেল

Sun this Ja ham
জানুয়ারি ১৯, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

সম্প্রতি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে কি না এ নিয়ে ধোঁয়াশার এক জাল তৈরি হয়েছে। ফলে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং বিশেষ করে ভারত সফর করবে কি না দেশটি—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামী ২১ জানুয়ারি। শনিবার ঢাকায় অনুষ্ঠিত আলোচনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ সময়সীমা বেধে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

এদিকে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা এ আলোচনায় বিসিবি তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, তারা বিশ্বকাপে খেলতে চায়, কিন্তু সেটা হতে হবে ভারতের বাইরে। অবশ্য সহ-আয়োজক হিসেবে শ্রীলঙ্কার নাম থাকায় বিকল্প ভেন্যু হিসেবে দেখছে বিসিবি।

অন্যদিকে ভারত সফর ও সেখানে খেলার ক্ষেত্রে নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরলেও আইসিসি সূচি পরিবর্তনে অনড় অবস্থান নিয়েছে। সূচি অনুযায়ী, বাংলাদেশ ‘সি’ গ্রুপেই রয়েছে।

প্রায় তিন সপ্তাহ ধরে এই অচলাবস্থা চলছে। গত ৪ জানুয়ারি বিসিবি প্রথমবারের মতো তাদের উদ্বেগের কথা জানায়। এর মধ্যে বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ খেলার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচটি মুম্বাইয়ে হওয়ার কথা রয়েছে।

শনিবারের আলোচনায় আইসিসি বিসিবির আরেকটি

প্রস্তাবও গ্রহণ করেনি। বিসিবি চেয়েছিল বাংলাদেশকে ‘বি’ গ্রুপে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে, যেখানে শ্রীলঙ্কায় ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। আইসিসির পক্ষ থেকে বিসিবিকে জানানো হয়েছে, বাংলাদেশের জন্য ভারতে কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই।
আইসিসি অংশগ্রহণকারী ২০ দলের কাছে যে নিরাপত্তা পরামর্শ পাঠিয়েছে, তা একটি স্বাধীন নিরাপত্তা সংস্থা তৈরি করেছে। সেখানে ভারতের সামগ্রিক ঝুঁকির মাত্রা ‘মাঝারি থেকে উচ্চ’ হিসেবে উল্লেখ করা হলেও কোনো দলের জন্য নির্দিষ্ট হুমকির কথা বলা হয়নি।

আইসিসি ও বিসিবির আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আইসিসি এখন বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে। বিসিবি যদি দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানায়, সে ক্ষেত্রে বর্তমান র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৬ মৌসুমের দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই সৃষ্টি হয় এ টানাপোড়েন। তবে টাকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পক্ষে কোনো কারণ অবশ্য জানানো হয়নি। পরে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধের ঘোষণা দেয়। এ বিষয়ে বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে জানায়, তারা ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না। এরপর থেকে এই অবস্থানে অটল রয়েছে বিসিবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।