পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

Sun this Ja ham
জানুয়ারি ১৯, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে স্কেল নিয়ে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ বিষয়ে তিনি বলেন, এ জন্য প্রচুর অর্থের প্রয়োজন। দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে পে স্কেল বাস্তবায়ন আলোর মুখ দেখবে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে গণভোটের অংশ হিসেবে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বিগত ১০ বছরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পে স্কেল নিয়ে কোনো কাজ হয়নি। আমরা পে কমিশন করেছি। এ বিষয়ে কাজ চলমান রয়েছে। তাছাড়া দেশের অর্থনীতি চাঙা করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে শুধু অর্থ নয়, বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ উল্লেখ করে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, এজন্য প্রচুর অর্থের প্রয়োজন। তবে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে পে স্কেল বাস্তবায়ন আলোর মুখ দেখবে।
এসব বিষয় পরবর্তীতে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আমরা দুর্নীতি নয়, সুশাসন ও জবাবদিহিমূলক সরকার চাই, যা আগামী প্রজন্ম ভোগ করবে।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিয়ে ভুল ব্যাখ্যার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, অনেকেই মনে করছেন ‘হ্যাঁ’ ভোট কোনো বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা। বাস্তবতা হলো, এটি দেশের গণতন্ত্রকামী সব দলের জন্যই উপযোগী এবং সুশাসন নিশ্চিত করার একটি পথ। শুধু সুশাসনের জন্যই নয়, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ধর্মসহ আরও গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের প্রয়োজন রয়েছে।
এর আগে ‘হ্যাঁ’ ভোট প্রচারণা বিষয়ক মেলার উদ্বোধনের আগে অর্থ উপদেষ্টা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এছাড়া এদিন সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুরের বিভিন্ন স্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায়ও বক্তব্য রাখেন ড. সালেহউদ্দিন আহমেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।