পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

১০ হত্যা মামলা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Sun this Ja ham
জানুয়ারি ১৯, ২০২৬ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় রিয়া গোপসহ ১০ জনকে হত্যায় সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় শামীম ওসমান ও তার সহযোগীরা।

এ বিষয়ে সোমবার (১৯ জানুয়ারি) তাদের বিরুদ্ধে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে।

অভিযোগে বলা হয়, ১৯ ও ২১ জুলাই

নারায়ণগঞ্জ এলাকায় দেশীয় ও বিদেশি অস্ত্র হাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নামেন শামীম ওসমান ও তার অনুসারীরা। নারায়ণগঞ্জ ক্লাবে কবে আন্দোলন দমনের পরিকল্পনা করেন এবং রাইফেলস ক্লাবের সকল অস্ত্র লুট করে তারা শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়েন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওবায়দুল কাদেরের সাথে ফোনে আলোচনা করে, শামীম ওসমান নিজেই অস্ত্র নিয়ে মাঠে নামেন। এসব অভিযোগসহ মোট ৩টি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।