পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

Sun this Ja ham
জানুয়ারি ২২, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট দল। অন্যদিকে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলংকায় খেলতে আইসিসিকে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দফায় দফায় বিসিবির সঙ্গে আলোচনা করেও শেষ পর্যন্ত ভারতেই খেলার কথা জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এদিকে গতকাল (বুধবার) বাংলাদেশ সময় সন্ধ্যায় ভার্চুয়াল এক সভায় বসেছিল আইসিসি। যেখানে পূর্ণ সদস্য সকল দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। পাশাপাশি আইসিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন মিটিংয়ে। সেই মিটিং শেষে বাংলাদেশ দলকে একদিন সময় দেওয়া হয় বিশ্বকাপ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানানো জন্য।

সেই হিসেবে আজ সন্ধ্যার আগেই বাংলাদেশ দলকে জানাতে হতো তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি কিনা। যদি বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না চায় তাহলে আইসিসি বাংলাদেশের পরিবর্রতে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ দেবে।

তাই বিকালে ক্রিকেটারদের নিয়ে সভায় বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা এবং ক্রিকেটারদের বৈঠক শেষে জানা যায় বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড়। বাংলাদেশের বিশ্বাস আইসিসি বাংলাদেশ দলকে শ্রীলংকায় খেলার সুযোগ দেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।