পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

২০২৬ সালেই অবসর নেবেন মেসি-রোনালদো-নেইমার?

Sun this Ja ham
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

২০২৬ সালেই ফুটবল প্রেমীরা একটা বড় ধাক্কা খেতে পারেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স এখন ৪১, লিওনেল মেসিও তার ভবিষ্যৎ নিয়ে স্পষ্টভাবে কিছু জানাননি। আর এরই মধ্যে নিজের অবসর নিয়ে মুখ খুললেন ব্রাজিলীয় পোস্টার বয় নেইমার জুনিয়র। ৩৪ বছর বয়সী এই তারকা ইঙ্গিত দিয়েছেন যে, চলতি বছরের শেষেই তিনি ফুটবলকে বিদায় জানাতে পারেন।

বর্তমানে নিজের শৈশবের ক্লাব সান্তোসে খেলা নেইমার জানান, ডিসেম্বর মাসে তার অবসরের সিদ্ধান্ত নেওয়াটা অস্বাভাবিক কিছু নয়। দীর্ঘ সময় ইনজুরির সাথে লড়াই করা এই ফুটবলার এখন দিন মেপে এগোচ্ছেন।

২০২৫ সালের শেষের দিকে হাঁটুর বড় অস্ত্রোপচারের পর নেইমার অনেকটা সময় মাঠের বাইরে ছিলেন। এসিএল ইনজুরির কারণে প্রায় একটি আস্ত মৌসুম মিস করা এই তারকা এখন ফিটনেসের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, সান্তোসের হয়ে মাঠে নামলেও তার মূল লক্ষ্য এখন আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপ। ইনজুরি কাটিয়ে শতভাগ ফিট হয়ে মাঠে ফিরতে তিনি মরিয়া। নেইমার বলেন, সামনে কী হতে চলেছে তা তিনি নিজেও জানেন না, তবে বর্তমানে তিনি প্রতিটি দিন গুরুত্ব দিয়ে পার করছেন। এই বছরটি তার নিজের ক্যারিয়ার এবং ব্রাজিল জাতীয় দলের জন্য অত্যন্ত সংবেদনশীল।

ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমারের ওপর বাজি ধরেই হেক্সা জয়ের স্বপ্ন দেখছে ভক্তরা। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হবে। ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত তিনটি বিশ্বকাপে অংশ নিলেও ট্রফি ছোঁয়া হয়নি তার। ২০০২ সালের পর দীর্ঘ ২৪ বছরের শিরোপা খরা কাটাতে নেইমারই ব্রাজিলের বড় ভরসা। তবে তার এই অবসরের গুঞ্জন ফুটবল সমর্থকদের মনে বিষাদের সুর বাজিয়ে দিয়েছে। সান্তোসের সাথে তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হলেও, নেইমারের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে তার শারীরিক অবস্থা এবং আসন্ন বিশ্বকাপের পারফরম্যান্সের ওপর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।