পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মসজিদে নববীর কুরআন শিক্ষকের মৃত্যু

Sun this Ja ham
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

মদিনার পবিত্র মসজিদে নববীতে দীর্ঘ ৫০ বছর ধরে কুরআন ও দশ কিরাআত শিক্ষা দেওয়া প্রখ্যাত শিক্ষক শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজি ইন্তেকাল করেছেন।

আলেম এমন এক সময়ে মসজিদে নববীতে পাঠদান শুরু করেছিলেন যখন মসজিদের মেঝেতে কার্পেট ছিল না। কাঁকর বিছানো প্রাঙ্গণেই তিনি ছাত্রদের কুরআন শিক্ষা দিতেন। আধুনিক সম্প্রসারণ ও উন্নত সুযোগ-সুবিধা চালুর বহু আগ থেকেই সেখানে তার নিয়মিত দারস চলত। নিষ্ঠা ও দায়িত্ববোধে তিনি ছিলেন অনন্য।

সহকর্মী ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, জীবনের দীর্ঘ এই সময়কালে তিনি প্রায় কখনোই দারস বন্ধ করেননি। তবে একটি দিন ছিল ব্যতিক্রম তার বোনের ইন্তেকালের দিন। জানাজা ও দাফন সম্পন্ন করার পরও তিনি আবার ছাত্রদের কাছে ফিরে এসে আগের মতো পাঠদান শুরু করেন। ঘটনাটি তার কুরআনের প্রতি গভীর ভালোবাসা ও আজীবন সাধনার উজ্জ্বল নিদর্শন হিসেবে মদিনায় বহুল আলোচিত।

শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজির কাছে শিক্ষা গ্রহণ করেছেন অসংখ্য শিক্ষার্থী। তাদের অনেকেই পরবর্তীকালে কুরআনের শিক্ষক, ক্বারি ও দ্বীনি দাওয়াতের কর্মী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ফলে তার শিক্ষা শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি; বরং কয়েক প্রজন্ম ধরে তা বিস্তৃত হয়েছে।

জানাজা শেষে তাকে মদিনার ঐতিহাসিক জান্নাত আল-বাকি কবরস্থানে দাফন করা হয়েছে, যেখানে অসংখ্য সাহাবি ও আলেমের কবর রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।