পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

২০২৮ সালের অলিম্পিকে চোখ জোকোভিচের

Sun this Ja ham
মার্চ ৮, ২০২৬ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

চোট ও অফফর্মের কারণে সময়টা ভালো যাচ্ছেনা কিংবদন্তি টেনিস তারকা নোভাক জোকোভিচের। চলতি বছরে অস্ট্রেলীয় ওপেনে কার্লোস আলকারাসের কাছে হারের পরেই তার অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল।

তবে এখনই থেমে যেতে চান না বলে জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা। দীর্ঘমেয়াদি লক্ষ্য রয়েছে তার এবং নিজের স্বর্ণ রক্ষা করতে চান ২০২৮ সামার অলিম্পিকে।

স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) ইন্ডিয়ান ওয়েলস ওপেনের দ্বিতীয় রাউন্ডে কামিলকে হারানোর পর সাংবাদিকদের তিনি এই পরিকল্পনার কথা তুলে ধরেন।

সার্বিয়ান টেনিস কিংবদন্তি বলেন, ২০২৪ সামার অলিম্পিকে কার্লোস আলকারাজকে হারিয়ে স্বর্ণপদক জেতা তার দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে বড় ক্রীড়া সাফল্য। এখনও অনেক সময় বাকি। আমার বয়স এবং ক্যারিয়ারের এই পর্যায়ে প্রতিটি বছর অন্যদের তুলনায় অনেক দীর্ঘ মনে হয়। কিন্তু আমি চেষ্টা করব। অলিম্পিকে খেলা আমার বড় অনুপ্রেরণার একটি।’

অলিম্পিক একক টেনিসে টানা দুইবার স্বর্ণপদক জয়ের কীর্তি এখন পর্যন্ত কেবল আন্ডি মারের। জোকোভিচ ২৪টি গ্র্যান্ড স্ল্যামের পাশাপাশি ২০০৮ সামার অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।