পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দর্শকদের বিশৃঙ্খলায় কোপা লিবার্তাদোরেসের ম্যাচ পরিত্যক্ত

Sun this Ja ham
মে ৮, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

কলম্বিয়ার মেডেলিন ইন্ডিপেন্ডিয়েন্তে এবং বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোর মধ্যকার একটি কোপা লিবার্তাদোরেস ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ম্যাচ শুরু কিছুক্ষণ পরেই স্বাগতিক দলের সমর্থকদের আতশবাজি জ্বালানো কারণ অগ্নিকাণ্ডের আশঙ্কায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) শহরের আতানাসিও জিরারদোত স্টেডিয়ামে খেলা শুরুর কিছুক্ষণ পরেই রেফারি ফুটবলারদের মাঠ ছাড়ার নির্দেশ দেন। এরপর কর্তৃপক্ষ দর্শকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় এবং আঞ্চলিক সংস্থা কনমেবল পরবর্তীতে গ্রুপ ‘এ’-এর এই ম্যাচটি বাতিল ঘোষণা করে।

স্বাগতিক দলের কট্টর সমর্থকদের কয়েকজন মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল, তারা ক্লাবের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং মালিকদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল।

রিওর জায়ান্ট ক্লাব ফ্লামেঙ্গোর স্পোর্টিং ডিরেক্টর হোসে বোতো, সফরকারী দলকে তিন পয়েন্ট দেওয়ার জন্য কনমেবলের প্রতি আহ্বান জানিয়েছেন।

কলম্বিয়ার গণমাধ্যমের বলা হয়েছে, ধারাবাহিক খারাপ ফলাফলের কারণে ইন্ডিপেন্ডিয়েন্তে মেডেলিনের সমর্থকরা ক্লাবের ব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল। ফ্লামেঙ্গোর ফুটবল পরিচালক হোসে বোতো বলেছেন, বর্তমান কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন হিসেবে ক্লাবটি কনমেবলের নিয়ম অনুযায়ী বিজয়ী এবং তিন পয়েন্ট পাওয়ার আশা করেছিল।

ক্লাবটির সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি বোতো বলেন, দায় আমাদের নয়, নিয়মকানুন স্পষ্ট। স্বাগতিক দল নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

ফ্ল্যামেঙ্গো কোপা লিবার্তোদোরেস গ্রুপ ‘এ-তে শীর্ষে রয়েছে, আর আর্জেন্টিনার ইন্ডিপেন্ডিয়েন্তে তৃতীয় স্থানে অবস্থান করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।