বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

হামের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক–নার্সদের ঈদের ছুটি বাতিল

Main Admin
মে ২৩, ২০২৬ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

হামের রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত সংশ্লিষ্টদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সাংবাদিকেরা জানতে চান, যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা ভর্তি আছে, ঈদের ছুটির সময় সেখানে চিকিৎসকেরা দায়িত্বে থাকবেন কি না। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত কোনো চিকিৎসক ও নার্স ঈদের ছুটি পাবেন না। তাঁদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।

মন্ত্রী আরও বলেন, এ বিষয়ে ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।