পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২; ঘটনার তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৭, ২০২৬ ১০:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন। আহতদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
সমাবেশ চলার সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দে সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেক নেতা-কর্মীকে ছুটোছুটি করতে দেখা যায়। পরিস্থিতি শান্ত রাখতে মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান নাবিলা তাসনিদ।
সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত দাবি করেন, সাভার থানা স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনার পর নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। পরে তাঁরা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন।
তবে বিস্ফোরণের ধরন সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানায়নি পুলিশ।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কী ধরনের বিস্ফোরণ ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
ঘটনার প্রকৃত কারণ ও বিস্ফোরণের উৎস জানতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।