বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চট্টগ্রামে বন্যার পানিতে আটকে পড়া প্রসূতিকে কাঁধে বহন করে হাসপাতালে নিল ফায়ার সার্ভিস

Main Admin
জুলাই ৯, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

টানা বৃষ্টি ও বন্যার পানিতে চারদিক প্লাবিত হয়ে যাওয়ায় হাসপাতালে নেওয়ার কোনো উপায় ছিল না। এমন পরিস্থিতিতে প্রসববেদনায় আক্রান্ত এক অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করতে এগিয়ে আসে ফায়ার সার্ভিস। বুকসমান পানি পেরিয়ে স্ট্রেচারে কাঁধে বহন করে তাকে নিরাপদ স্থানে এনে পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।
বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম আমিরাবাদ ইউনিয়নের ডলু নদের তীরবর্তী খৈয়ারকুল গ্রামে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া নারী মিজবাহুল জান্নাত (২২)। তিনি সৌদি আরবপ্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, বুধবার দিবাগত রাত প্রায় ২টার দিকে তার প্রসববেদনা শুরু হয়। বাড়ি থেকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। তবে টানা বর্ষণ ও বন্যার পানিতে পুরো সড়ক তলিয়ে যাওয়ায় কোনো যানবাহন চলাচল সম্ভব হচ্ছিল না। কয়েক ঘণ্টা চেষ্টা করেও বিকল্প ব্যবস্থা না পেয়ে ভোরে ফায়ার সার্ভিসের সহায়তা চাওয়া হয়।
খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। উদ্ধারকর্মীরা বুকসমান পানি অতিক্রম করে স্ট্রেচারে করে মিজবাহুল জান্নাতকে কাঁধে বহন করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। সেখানে আগে থেকেই প্রস্তুত রাখা একটি অ্যাম্বুলেন্সে তুলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। স্টেশন থেকে প্রসূতির বাড়ির দূরত্ব খুব বেশি না হলেও পুরো পথই পানিতে ডুবে ছিল। তাই স্ট্রেচারে বহন করে নিরাপদ স্থানে এনে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে লোহাগাড়ার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় জরুরি চিকিৎসাসেবাও অনেক ক্ষেত্রে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের এই উদ্ধার অভিযান স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।