বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া

পত্রিকার পাতা ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ উপলক্ষে ঢাকার হোটেল শেরাটনে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন জামাল ভূঁইয়া।

এই চুক্তির মাধ্যমে দেশজুড়ে তরুণ সমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্ব বাড়বে বলে জানানো হয়েছে।

ছয় মাস মেয়াদি এই চুক্তির আওতায় জামাল ভূঁইয়া নগদের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম এবং গ্রাহকদের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হওয়ার নানা উদ্যোগে অংশ নেবেন। এসব কার্যক্রম ক্রীড়াপ্রেমীদের আর্থিক অন্তর্ভুক্তিতে আরও বেশি অংশগ্রহণে ভূমিকা রাখবে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে জামাল ভূঁইয়া বলেন, ‘আমি নগদের সঙ্গে কাজ করেছি, ভালো লেগেছে। আজকে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাইন করতে পেরে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। সবশেষ নগদের ক্যাম্পেইন ছিল বিশ্বকাপ নিয়ে, যা খুবই চমৎকার একটি ক্যাম্পেইন ছিল। সবকিছু মিলিয়ে নগদ দেশের জন্য ভালো কিছু করছে, এটা অনেক ভালো লাগার একটি বিষয়।’

তিনি বলেন, নগদ ক্রমাগত উদ্ভাবন ও গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল লেনদেনে বিপ্লব ঘটিয়েছে। গ্রাহকদের জন্য বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটির আয়োজন করা নানা ক্যাম্পেইন ও পুরস্কারের উদ্যোগ নগদকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছে।

জাতীয় দলের অধিনায়ককে স্বাগত জানিয়ে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘জামাল ভূঁইয়াকে নগদ পরিবারে অনেক অনেক স্বাগতম। বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে নগদের একটি সম্পর্ক গড়ে তোলার চেষ্টা ছিল আমাদের। শুধু জামাল ভূঁইয়া না, সামনের দিনে আরও স্টার খেলোয়াড়দের সঙ্গে আমরা নগদ পরিবার সম্পৃক্ত হব। নগদ বাংলাদেশের সব পর্যায়ের ক্রীড়া ও ক্রীড়াবিদদের সঙ্গে থাকবে।’

অনুষ্ঠানে নগদের সিনিয়র সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার শাহীন সারওয়ার ভূঁইয়া, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ এবং হেড অব মার্কেটিং এইচ ইউ এম মেহেদী সাজ্জাদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।