বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রফতানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার স্কিমে এসবিএসি ব্যাংক

পত্রিকার পাতা ডেস্ক
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

দেশের রফতানি খাতের বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ‘এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন রিফাইন্যান্স স্কিম’-এ অংশ নেওয়ার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে এসবিএসি ব্যাংক পিএলসি।

এ উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস. এম. মঈনুল কবীর এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক একেএম নুরুন্নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় এসবিএসি ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান জাহাঙ্গীর আলম এফসিএমএ, কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু আলম মহসিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।