বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মেসিকে ৯৫ মিনিট নিষ্ক্রিয় রাখার উপায় নেই: মার্তিনো

পত্রিকার পাতা ডেস্ক
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

আটলান্টা ইউনাইটেডের প্রধান কোচ জেরার্ডো ‘টাটা’ মার্তিনো শনিবার নু স্টেডিয়ামে ইন্টার মায়ামির বিপক্ষে এমএলএসের ম্যাচে দল নামাচ্ছেন। ম্যাচের আগে নিজের খেলোয়াড়দের লিওনেল মেসির মাঠের সক্ষমতা সম্পর্কে সতর্ক করেছেন আর্জেন্টাইন এই কোচ।

মার্তিনো বলেন, ‘আমরা সম্প্রতি ৩৯ বছর বয়সে বিশ্বকাপে তার পারফরম্যান্স দেখেছি, ম্যাচের সবকিছুই তাকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে। ম্যাচের পুরো ৯২, ৯৩ বা ৯৫ মিনিটজুড়ে তাকে নিষ্ক্রিয় করে রাখার উপায় কোনো দলের কাছেই নেই।’

২০২৪ সালের নভেম্বরে ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর এবারই প্রথম সাবেক দলের মুখোমুখি হচ্ছেন মার্তিনো। ২০২৪ এমএলএস কাপ প্লে-অফ থেকে মায়ামি ছিটকে যাওয়ার কয়েক দিন পর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন তিনি।

২০২৩ সালের জুনে ইন্টার মায়ামিতে যোগ দেন মার্তিনো। তাঁর কোচিংয়ে ক্লাবটি ইতিহাসে প্রথম দুটি ট্রফি জেতে—২০২৩ লিগস কাপ ও ২০২৪ সাপোর্টার্স শিল্ড। তাঁর অধীনে মায়ামি প্রথমবার এক মৌসুমে লিগে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ডও গড়ে।

২০২৫ সালের নভেম্বরে এমএলএসে ফেরেন মার্তিনো। এবার দ্বিতীয় মেয়াদে আটলান্টা ইউনাইটেডের ডাগআউটে দায়িত্ব পালন করছেন তিনি।

এবার সাবেক দল ইন্টার মায়ামি ও মেসির বিপক্ষে রণকৌশল সাজাচ্ছেন এই আর্জেন্টাইন কোচ। তবে কাজটি সহজ হবে না বলেও স্বীকার করেছেন তিনি।

মার্তিনো বলেন, ‘সবসময়ই একটি মুহূর্ত থাকে, যেটা পার্থক্য গড়ে দেয়। কখনো কখনো একটি ম্যাচে এমন অনেক মুহূর্ত আসে, আবার কখনো কখনো যেমন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে হয়েছিল। একটিমাত্র মুহূর্তেই খেলা শেষ হয়ে যায়। এরপর আর ঘুরে দাঁড়ানোর উপায় থাকে না। আমি খেলোয়াড়দের বলেছি, আমরা যদি ৮৯ মিনিট ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণেও রাখি, তাও শেষ মুহূর্তে হেরে যেতে পারি।’

এসইও কীওয়ার্ড:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।