বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে তাঁরা আশা করছেন।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আগামী জানুয়ারিতে আমরা আশা রাখি নির্বাচন হবে। সম্ভাব্য তফসিল নির্বাচনের তারিখ থেকে ৪০ থেকে ৪৫ দিন ব্যবধান রেখে আমরা চিন্তা করছি। সেভাবেই আমাদের পরিকল্পনা আপনাদের জানানো হতে পারে।’

তিনি বলেন, ‘নভেম্বর-ডিসেম্বরে যে পাবলিক পরীক্ষাগুলো রয়েছে, সেগুলোতে যাতে ব্যাঘাত না ঘটে এবং কোমলমতি ছাত্রছাত্রীরা যেন নির্বিঘ্নে ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিতে পারে, সেজন্য ওই সময়টা বাদ দিয়ে পরবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) চিন্তাভাবনা করছে।’

তিনি আরও বলেন, সাধারণত বার্ষিক পরীক্ষা নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই হয়। সেই বিষয়টি বিবেচনা করেই নির্বাচনের তফসিল নির্ধারণ করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নভেম্বর-ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হচ্ছে না। ওই সময়ে বার্ষিক পরীক্ষা ও অন্যান্য বিষয় বিবেচনা করে এ পর্যায়ে নির্বাচন আয়োজনের কোনো সুযোগ দেখা যাচ্ছে না।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সুনির্দিষ্টভাবে আগামী ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন শেষ করার বিষয়ে একটি সময়সীমা ধরে তাঁরা চিন্তাভাবনা করছেন। এর মধ্যে সব মামলা-মোকদ্দমা নিষ্পত্তি হয়ে গেলে ইউনিয়ন পরিষদের সংখ্যা আরও বাড়বে। প্রায় ৫ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন ধাপে ধাপে করতে গেলেও প্রতিটি ধাপে নির্বাচনের সংখ্যা অনেক বড় হয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে পরীক্ষাগুলো শেষ হয়ে গেলে জানুয়ারির দিকে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব হবে বলে তাঁরা আশা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।