বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দিল্লিতে পতাকা ওড়ানোর কর্মসূচি ঘিরে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ ও নেহা আটক

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ১৬, ২০২৬ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

ভারতের রাজধানী নয়াদিল্লির সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচি ঘোষণা করেছিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার (১৬ অক্টোবর) জাতীয় পতাকা হাতে তরুণদের নিয়ে সেখানে জড়ো হওয়ার কথা ছিল তাঁর। তবে কর্মসূচির আগেই তাঁকে আটক করে দিল্লি পুলিশ।

অভিজিৎকে আটকের প্রায় এক ঘণ্টার মধ্যে ছাত্রনেত্রী নেহা বোরাকেও আটক করা হয়।

সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, নেহা বোরা মান্দি হাউস সার্কেল থেকে পতাকা হাতে মিছিল নিয়ে সেন্ট্রাল পার্কের দিকে যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করছেন ককরোচ পার্টির তরুণ সমর্থকেরা।

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে সুবিধা দিতে তিনি ভোটার তালিকা থেকে কয়েক কোটি মানুষের নাম বাদ দিয়েছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ৭০ লাখ মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগও রয়েছে। নির্বাচন শেষ হওয়ার পরপরই তাঁদের নাম আবার তালিকায় যুক্ত করা হয়।

দিল্লির সেন্ট্রাল পার্কে শুক্রবারের পতাকা ওড়ানোর কর্মসূচি নেওয়া হয়েছিল মূলত ককরোচ পার্টির দুই সহপ্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেপ্তার এবং পরবর্তী সময়ে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে। এর আগে যন্তরমন্তরে পতাকা ওড়ানোর সময় তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল।

গত ১০ অক্টোবর যন্তরমন্তরে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছিল ককরোচ পার্টি। তবে সেদিন পুলিশ কাউকে সেখানে যেতে দেয়নি। এ ছাড়া অভিজিৎ, আশুতোষ ও সৌরভকেও আটক করা হয়। পরদিন তাঁরা মুক্তি পান।

এরপর ১৩ অক্টোবর যন্তরমন্তরে গিয়ে পতাকা ওড়ান আশুতোষ ও সৌরভ। ওই সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।

সূত্র: দ্য হিন্দু, এনডিটিভি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।