বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

সুবিধাজনক সময়ে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল

পত্রিকার পাতা ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকায় আগামী সপ্তাহে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারত।

শুক্রবার (১৩ নভেম্বর) এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে তিনি বলেন, দুই পক্ষের সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের সঙ্গে ভারত ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় বলেও জানান তিনি।

রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। এ বিষয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং বৈঠকও হয়েছে। এর মধ্যে বাণিজ্য, রেলওয়ে, পানিসম্পদসহ অন্যান্য বিষয় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও ভারতের পরবর্তী কনস্যুলার সংলাপ—যেখানে ভিসাসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে—তা উভয় পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। ভারত বাংলাদেশের সঙ্গে সব বিষয় বা দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে বিদ্যমান কাঠামো ও কারিগরি দিক থেকে প্রস্তুত রয়েছে। তাই কনস্যুলার সংলাপটি সুবিধাজনক সময়ে হবে।’

এদিকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁকে নিয়ে বিবিসি বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদন সম্পর্কেও জয়সওয়ালকে প্রশ্ন করেন দুই সাংবাদিক। জবাবে তিনি বলেন, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। এ নিয়ে তাঁর বলারও কিছু নেই।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।