বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গোপালগঞ্জে চেয়ারম্যানের জুয়ার আড্ডায় টাকা লেনদেনের তথ্য ভাইরাল :

সাইফুল ইসলাম
অক্টোবর ১৮, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে চেয়ারম্যানের জুয়ার আড্ডায় টাকা লেনদেনের তথ্য ভাইরাল :

*সাইফুল ইসলাম*
গোপালগঞ্জ প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যানের জুয়ার আড্ডায় টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গত ১৭ অক্টোবর “খবর টুঙ্গিপাড়া” নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ কয়েকজন ব্যক্তি লুডু জুয়া খেলার টাকা লেনদেন নিয়ে কথাবার্তা বলতে দেখা যায়। তারপর থেকে উপজেলা জুড়ে চলছে আলোচনা- সমালোচনা।

অভিযুক্ত নিজাম শেখ টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পাকুরতিয়া গ্রামের মৃত সরোয়ার শেখের ছেলে।

ভিডিওতে নিজাম শেখকে বলতে দেখা যায়, ১০০ টাকা দেবো কেন?” এ সময় পাশে থাকা আরেক ব্যক্তি বলেন, তুমি হারছো ২০০ টাকা দিবা! আমি চেয়ারম্যানের কাছে আগের পাবো। আমি আর চেয়ারম্যান দুইজনেই একসাথে জুয়া খেলে হারছি। এরপর নিজাম শেখ বলেন, “ছোট মোটোর সাথে এজন্য খেলতে হয় না।” জবাবে পাশের ব্যক্তি বলেন, সেদিন আমার লস ছিল, আমি টাকা দিতে পারবো না। একপর্যায়ে ওই ব্যক্তি চেয়ারম্যানকে বলেন যাও তোমার ১০০ টাকা দেয়া লাগবেনা।

পরে নিজাম শেখ তাকে বলেন, সেদিন পাঁচ সিঙ্গেল খেলছি আড়াইশো করে। ও গেছে ঠকে, পরে তুই আর আমি খেলছি না। এ সময় পাশে থাকা আরেক ব্যক্তি বলেন, তুমি আর আমি যখন সিঙ্গেলে খেলেছি, তখন তো দুইজনের টাকা দিয়েছি। জবাবে নিজাম শেখ বলেন, না আমি ৫০০ টাকা দিয়েছি। পরে আরেকজন বলেন, সে “তোমারও টাকা নিছে, আমারও টাকা নিছে।

লুডু জুয়ার লেনদেনের ভিডিওর ব্যাপারে চেয়ারম্যান নিজাম শেখের কাছে জানতে চাইলে তিনি কোন বক্তব্য না দিয়ে গোপালগঞ্জ ৩ আসনের এমপি এসএম জিলানীর নাম ভাঙিয়ে হুমকি দেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম বলেন, টাকার বিনিময়ে যেকোন খেলাই অপরাধ। বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।