- ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান, মাঠে কুসিক প্রশাসক
কাজী জাবেদ হোসেন
আদর্শ সদর,প্রতিনিধি,কুমিল্লা
ডেঙ্গু প্রতিরোধে সরকার ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা নগরীতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)।
শনিবার (২৪ অক্টোবর) নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের হালুয়াপাড়া আর কে সড়ক এলাকায় পরিচালিত এ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন কুসিক প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।
নগরীকে পরিচ্ছন্ন, মশকমুক্ত ও বাসযোগ্য করে তোলার লক্ষ্যে সিটি করপোরেশনের এ কার্যক্রম অব্যাহত রয়েছে। ডেঙ্গুর বিস্তার রোধে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কর্তৃপক্ষের পাশাপাশি নগরবাসীর সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব।
স্লোগান: আমাদের শহর, আমরাই পরিষ্কার রাখব।


