বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

ইরানে স্থল অবরোধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, গঠন হচ্ছে ‘আয়রন গেট’ টাস্কফোর্স

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধের পর এবার দেশটির ওপর স্থল অবরোধ আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স শনিবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানি বাহিনীর কাছে আধুনিক অস্ত্র এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য সরবরাহ বন্ধের প্রচেষ্টা জোরদার করবে এই টাস্কফোর্স।

শনিবার আনুষ্ঠানিকভাবে টাস্কফোর্স গঠনের ঘোষণা দেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম)। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টাস্কফোর্সটির নাম হবে ‘আয়রন গেট’। এর সদর দপ্তর হবে ফ্লোরিডার টাম্পায়।

অস্ত্র সরবরাহ ঠেকানোর পাশাপাশি দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য এবং ইরানের আয়ের উৎস—এমন পণ্যের ওপরও নজরদারি করবে টাস্কফোর্সটি। এ কার্যক্রমে সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানও সমন্বয় করবে।

এদিকে সেন্ট্রাল কমান্ডের দাবি, তাদের নৌ-অবরোধের কারণে ইরানের ২৫ বিলিয়ন ডলার সমমূল্যের অপরিশোধিত তেল রপ্তানি আটকে গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এরপর টানা ৪০ দিন দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলা চলে। পাকিস্তানের মধ্যস্থতায় গত জুনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে তা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি। যদিও বর্তমানে দুই দেশই হামলা থেকে বিরত রয়েছে।

জুনে যুদ্ধবিরতি ঘোষণার পরই ইরানের নৌবন্দরগুলোতে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। সেই অবরোধ এখনো অব্যাহত রয়েছে।

সূত্র: রয়টার্স

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।