বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

কার্টআপের বিগ ফ্রাইডে সেলে আইফোন ১৮ প্রো ও আইপ্যাড জেতার সুযোগ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

বছর শেষের কেনাকাটায় গ্রাহকদের বাড়তি সাশ্রয়ের সুযোগ দিতে দেশের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপে শুরু হয়েছে ‘বিগ ফ্রাইডে সেল’। ২৭ নভেম্বর শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। সপ্তাহব্যাপী এ আয়োজনে গ্রাহকদের জন্য থাকছে প্রি-পেমেন্ট সেভিংস, ডিসকাউন্ট ভাউচার, ফ্রি ডেলিভারি ও সারপ্রাইজ ভাউচারসহ নানা সুবিধা।

কার্টআপের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেনাকাটার পাশাপাশি কার্টআপ অ্যাপে গেম খেলে পুরস্কার জেতার সুযোগও থাকছে। অ্যাপের ‘প্লে অ্যান্ড উইন’ গেমে অংশ নিয়ে প্রতিদিন সর্বোচ্চ স্কোরকারী গ্রাহকেরা জিতে নিতে পারবেন আকর্ষণীয় উপহার। এ ছাড়া ‘রিভিউ অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় সর্বোচ্চসংখ্যক পণ্যের রিভিউ দিয়ে ৫ হাজার টাকার ভাউচার জেতার সুযোগ রয়েছে।

বিগ ফ্রাইডে সেলে কেনাকাটায় গ্রাহকেরা সর্বোচ্চ ২০ শতাংশ ইনস্ট্যান্ট সেভিংস উপভোগ করতে পারবেন।

পেমেন্ট পার্টনারদের মধ্যে বিকাশ ও নগদে মূল্য পরিশোধ করলে পাওয়া যাবে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অন্যদিকে জিপে-তে থাকছে ২০ শতাংশ ক্যাশব্যাক। এ ছাড়া ইবিএল, পূবালী ব্যাংক, এসবিএল, এমটিবি ও সিটি ব্যাংকের নির্দিষ্ট কার্ডে পেমেন্ট করলে সর্বোচ্চ ২০ শতাংশ প্রি-পেমেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।

মাস্টারকার্ডের মাধ্যমে পেমেন্টে থাকছে সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড়। এ ক্ষেত্রে সর্বোচ্চ লেনদেনকারী গ্রাহক জিতে নেবেন একটি আইপ্যাড ১১। পাশাপাশি ক্যাম্পেইনের প্ল্যাটিনাম স্পনসর রেকিট স্টোর থেকে সর্বোচ্চ কেনাকাটা করে জিতে নেওয়া যাবে আইফোন ১৮ প্রো।

ক্যাম্পেইন প্রসঙ্গে কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ আরেফিন বলেন, ‘বিগ ফ্রাইডে সেল ঘিরে আমাদের বেশ কিছু চমকপ্রদ আয়োজন রয়েছে। গ্রাহকেরা সাশ্রয়ী মূল্যে তাঁদের পছন্দের সব পণ্য কেনার পাশাপাশি দারুণ সব পুরস্কার জিতে নেওয়ার সুযোগ পাবেন।’

বিগ ফ্রাইডে সেলের সব অফার ও ডিল সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে হবে কার্টআপের ওয়েবসাইট অথবা ডাউনলোড করতে হবে কার্টআপ অ্যাপ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।