বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

BJPBFIEA-এর আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

Main Admin
মার্চ ১০, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ০৮/০৩/২০২৫, বাংলাদেশ জাতীয়তাবাদী ইনস্টিটিউশনস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনপ্রাইভেট ব্যাংকার্স এন্ড ফাইন্যান্সিয়াল (BJPBFIEA)-এর আহ্বায়ক কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থাপনা করেন (BJPBFIEA) এর সদস্য সচিব জনাব আলিমুল বিন আজিজ (তুষার)। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (BJPBFIEA)–এর প্রধান উপদেষ্টা জনাব এম. সাঈদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ রাইসুল আলম (জুয়েল)। সভায় সভাপতিত্ব করেন (BJPBFIEA) -এর আহ্বায়ক শেখ মুহাম্মদ জায়েদ আল ফাত্তাহ। এছাড়াও যুগ্ম আহ্বায়কগণ ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক
 
দায়িত্বপ্রাপ্ত জনাব মর্তুজা। সভায় (BJPBFIEA)-এর খসড়া সংবিধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের নীতি, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। সভায় উল্লেখ করা হয় যে, (BJPB-FIEA) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের পাশে থেকে কাজ করবে। সংগঠনটি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের অন্তর্ভুক্ত হিসেবে ব্যাংকিং খাতে সুশাসন, সংস্কার ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধান উপদেষ্টা কমিটির সকল সদস্যদের নাম উল্লেখ করে মূল্যবান বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, প্রত্যেককে নিজ নিজ প্রতিষ্ঠানে দায়িত্ব যথাযথভাবে পালন করার পাশাপাশি সংগঠনের উন্নয়নে অবদান রাখতে হবে। এছাড়াও, তিনি ঘোষণা করেন যে (BJPBFIEA)-এর সদস্যরা নিজ নিজ প্রতিষ্ঠানে দক্ষতা ও পারফরম্যান্সের মাধ্যমে বিশেষ স্বীকৃতি অর্জন করলে সংগঠনের পক্ষ থেকে তাদের পুরস্কৃত করা হবে। এছাড়াও, সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (BIBM)-এর মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সভার শেষ পর্যায়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। এরপর ইফতার মাহফিলের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।