পলায়ন ও অসদাচরণের অভিযোগে অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন মৌলভীবাজার জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক সুরঞ্জিত দাশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।সোমবার (১ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা যায়।আদেশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলা সঞ্চয় অফিস/ব্যুরোর সহকারী পরিচালক সুরঞ্জিত দাশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে পলায়ন ও অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) ও ৩(খ) বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিধিমালা ২০১৮-এর ১২(১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন। সে পরিপ্রেক্ষিতেই ওই বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আদেশ উল্লেখ আছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

