https://waltonbd.com/refrigerator-freezer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

আইসিসিবিতে ইলেকট্রিক গাড়ি-বাইক ও মেডটেক প্রদর্শনী

Main Admin
নভেম্বর ৯, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের উদ্যোগে ঢাকায় চলছে তিন দিনব্যাপী ইলেকট্রিক গাড়ি, বাইক, স্কুটার ও মেডিকেল প্রযুক্তি পণ্যের প্রদর্শনী। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরায় (আইসিসিবি) বৃহস্পতিবার (৬ নভেম্বর) ‘বিইভিএমএক্স ২০২৫ এবং বিমেক্স ২০২৫’ শীর্ষক এ আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. খোরশেদ আলম, আকিজ মোটরসের সিইও শেখ মো. আমিনুদ্দিন, বিএমআইএইচইডিএমএর সভাপতি মো. শরীফ উদ্দিন আহমেদ, বিএমইআইএসএর সহসভাপতি মো. মাহফুজ হাসান, ইউনান কমার্শিয়াল রিপ্রেজেন্টেটিভ অফিস ইন বাংলাদেশের পরিচালক লি শিয়াও ও সেভর ইন্টারন্যাশনালের এমডি মো. ফায়জুল আলম।

বিইভিএমএক্স ২০২৫ প্রদর্শনীতে থাকছে দেশী-বিদেশী প্রতিষ্ঠানগুলোর ইলেকট্রিক গাড়ি, বাইক, স্কুটার, চার্জিং সলিউশন, স্মার্ট মোবিলিটি, এনার্জি স্টোরেজ, ব্যাটারি প্রযুক্তি, গ্রিন প্রযুক্তি এবং বিমেক্স ২০২৫ প্রদর্শনীতে থাকছে মেডিক্যাল প্রযুক্তি, হাসপাতাল সরঞ্জাম, ল্যাব ইকুইপমেন্ট, বায়োটেকনোলজি, ডায়াগনস্টিক, ফার্মাসি, হাসপাতাল অবকাঠামো, স্বাস্থ্য সেবা, আইটি সরঞ্জামসহ আরো অনেক কিছু। এতে মেডিক্যাল ইকুইপমেন্ট ও টেকনোলজি, ল্যাব টেকনোলজি, ফিজিওথেরাপি এবং মেডিক্যাল ডিসপোজেবলসসহ বিভিন্ন সিগমেন্ট অন্তর্ভুক্ত রয়েছে।

প্রদর্শনীটি ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।